শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়বাংলাদেশসহ ৪০ দেশ থেকে ডিম ও মুরগি আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে ডিম ও মুরগি আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশসহ ৪০ দেশ থেকে ডিম ও মুরগি আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ) এ সিদ্ধান্ত নিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি এবং প্রাণীর সংক্রামক রোগ—বিশেষ করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিবেদনের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ঝুঁকি মূল্যায়নের আলোকে আক্রান্ত দেশগুলোর তালিকা নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।

হালনাগাদ তালিকা অনুযায়ী বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, জাপান, চীনসহ মোট ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, কানাডাসহ ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চল বা শহরের ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এসএফডিএ জানায়, কিছু নিষেধাজ্ঞা ২০০৪ সাল থেকেই কার্যকর রয়েছে, আর নতুন নিষেধাজ্ঞাগুলো আন্তর্জাতিক স্বাস্থ্য ঝুঁকি ও রোগ সংক্রমণের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ধাপে ধাপে যুক্ত করা হয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে দেশীয় বাজারে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্য নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।