নদী-খাল ও জলাশয় খননে সরকারের উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
দেশের নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রম জোরদার করতে সরকার একটি বিশেষ সেল গঠন করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৮ সদস্যের এই সেলের সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে। সদস্য হিসেবে থাকবেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর–এর প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড–এর মহাপরিচালক সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে করা হয়েছে সদস্যসচিব।
প্রজ্ঞাপন অনুযায়ী, সেলটি নদী-খাল-জলাশয় খননের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে এবং বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন করবে। পাশাপাশি খনন কার্যক্রম পর্যালোচনা করে সমস্যা সমাধানে দিকনির্দেশনা দেওয়া এবং জনসম্পৃক্ততা বাড়াতে প্রচারণামূলক উদ্যোগ নেওয়ার দায়িত্বও পালন করবে।