শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়বেলা বাড়ার সঙ্গে ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস, আকাশ থাকতে পারে আংশিক মেঘলা

বেলা বাড়ার সঙ্গে ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস, আকাশ থাকতে পারে আংশিক মেঘলা

favicon
ভোরের আলো ডেস্ক:
বেলা বাড়ার সঙ্গে ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস, আকাশ থাকতে পারে আংশিক মেঘলা

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ। এর আগে গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।