প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা উড়ল প্রথমবার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো তারেক রহমান-এর গাড়ির স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার-এর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া-আসার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িতে পতাকা উড়তে দেখা যায়।
এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড-২০২৬ অনুষ্ঠানে জাতীয় পতাকাবাহী গাড়িতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।