বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
হোমজাতীয়ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ: সারাহ কুক

ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ: সারাহ কুক

favicon
মাহামুদুল হাসান
ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ: সারাহ কুক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, ২০২৫ সালের জুন থেকে যুক্তরাজ্য বাংলাদেশি ব্যক্তিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

সারাহ কুক বলেন, জব্দ হওয়া অর্থ ফেরত আনা একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া, যা শক্তিশালী প্রমাণের ওপর নির্ভর করে। এটি তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা সম্ভব নয় এবং আইনের মাধ্যমেই এই অর্থ ফেরত আনতে হবে।

তিনি উল্লেখ করেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার অখণ্ডতা এবং আইনের শাসন রক্ষায় যুক্তরাজ্যের অঙ্গীকারের প্রতিফলন।

অবৈধ অর্থায়ন প্রতিরোধে সহযোগিতা বাড়াতে যুক্তরাজ্য চলতি গ্রীষ্মে লন্ডনে একটি সম্মেলনের আয়োজন করবে বলেও জানান তিনি। সেখানে বাংলাদেশের অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সংক্রান্ত বিষয়টি দেশের অভ্যন্তরীণ বিষয় এবং তা জাতীয় সংসদে আলোচনা করেই নির্ধারণ করা উচিত।


এছাড়া, যুক্তরাজ্যে অবস্থানরত ব্যক্তিদের বিষয়ে কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয় না বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, অর্থনৈতিক সংস্কার ও রপ্তানি বহুমুখীকরণসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাজ্য।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।