মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমজাতীয়লেবাননে ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা জানিয়েছে বাংলাদেশ

লেবাননে ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা জানিয়েছে বাংলাদেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
লেবাননে ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা জানিয়েছে বাংলাদেশ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

নিহতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, এই অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার দুপুরে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে এই হামলা ঘটে। এতে সাতক্ষীরা সদরের শফিকুল ইসলাম এবং আশাশুনীর মো. নাহিদুল ইসলাম নাহিদ নিহত হন।