মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমজাতীয়জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী আগস্টের মধ্যে উদ্বোধন

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী আগস্টের মধ্যে উদ্বোধন

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী আগস্টের মধ্যে উদ্বোধন

আগামী আগস্ট মাসের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই চন্দ্র রায়।

তিনি বলেন, আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের ১ তারিখের মধ্যে এই জাদুঘর উদ্বোধন করা হবে এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

মঙ্গলবার বেলা ১১টায় জাদুঘর পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তারা জাদুঘরের নকশা, প্রদর্শনী ব্যবস্থা ও নির্মাণকাজের অগ্রগতি ঘুরে দেখেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জাদুঘরের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতিকে সংরক্ষণ করা হবে এবং নতুন প্রজন্মকে এ বিষয়ে জানার সুযোগ দেওয়া হবে।