বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
হোমজাতীয়রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রধান আসামি হিসেবে সোহেল খান নামে একজনকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে। এ ছাড়া মামলায় ১৬৪ ধারায় জবানবন্দিও নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করা হবে। তিনি আশ্বাস দেন, দ্রুত সময়ের মধ্যে এই মামলার দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, সব ক্ষেত্রে বিচারহীনতা রয়েছে—এমন ধারণা সঠিক নয়। কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হলেও গুরুতর অপরাধের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে।

আইন সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় সময়ের প্রয়োজন অনুযায়ী আইন ও বিচার প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে।