বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
হোমজাতীয়শেখ হাসিনাকে দেশে ফেরত চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে দেশে ফেরত চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
শেখ হাসিনাকে দেশে ফেরত চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায় সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে।

মন্ত্রী বলেন, সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আদালতে চলমান মামলাগুলোর মুখোমুখি হোন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা হলেও সরকারও তাকে ফেরত আনতে আগ্রহী।

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে তিনি বলেন, আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকলে গণমাধ্যম যে কোনো ব্যক্তির বক্তব্য প্রচার করতে পারে। তবে আদালতের নিষেধাজ্ঞা থাকলে তা অনুসরণ করা উচিত।