বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
হোমজাতীয়স্কুলে সহপাঠীদের মাঝে রামিসাকে খুঁজলেন বাবা, কান্নায় ভেঙে পড়ল পুরো পরিবেশ

স্কুলে সহপাঠীদের মাঝে রামিসাকে খুঁজলেন বাবা, কান্নায় ভেঙে পড়ল পুরো পরিবেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
স্কুলে সহপাঠীদের মাঝে রামিসাকে খুঁজলেন বাবা, কান্নায় ভেঙে পড়ল পুরো পরিবেশ

রাজধানীর পল্লবীতে নির্মমভাবে নিহত শিশু রামিসা আক্তারের শোকে ভেঙে পড়েছেন তার বাবা আবদুল হান্নান মোল্লা। মেয়েকে দাফনের পর বৃহস্পতিবার তিনি মিরপুরের পপুলার মডেল স্কুলে যান, যেখানে রামিসা দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

শ্রেণিকক্ষে গিয়ে মেয়ের সহপাঠীদের দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। বাবার কান্না দেখে সহপাঠীরাও আবেগাপ্লুত হয়ে পড়ে এবং তাকে ঘিরে ধরে কান্না করে। পুরো পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে ওঠে।

এর আগে গত মঙ্গলবার রামিসাকে হত্যা করা হয়। পরে বুধবার রাতে তার জানাজা শেষে মুন্সীগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

ঘটনার পর করা মামলায় প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। একই ঘটনায় তার স্ত্রীকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।