রবিবার , ২৪ মে ২০২৬
রবিবার , ২৪ মে ২০২৬
হোমজাতীয়জাতীয় কবির জন্মবার্ষিকীতে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় কবির জন্মবার্ষিকীতে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতীয় কবির জন্মবার্ষিকীতে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী, শনিবার (২৩ মে) সকাল ৯টায় রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। দুপুর ১২টায় তিনি ময়মনসিংহের ত্রিশালে পৌঁছাবেন।

সেখানে বইলর কানহর ধরার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর মূল আয়োজনে অংশ নেবেন তিনি।

এছাড়া সফরের শেষদিকে বিকেলে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের।