রবিবার , ২৪ মে ২০২৬
রবিবার , ২৪ মে ২০২৬
হোমজাতীয়রেমিট্যান্স বাড়াতে শিগগিরই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

রেমিট্যান্স বাড়াতে শিগগিরই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

favicon
ভোরের আলো ডেস্ক:
রেমিট্যান্স বাড়াতে শিগগিরই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

শিগগিরই চালু হতে যাচ্ছে ‘প্রবাসী কার্ড’। সরকারের এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য হলো বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করা।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য এই কার্ড চালু করা হতে পারে।

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, এই কার্ডের মাধ্যমে প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক ও সামাজিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি একটি সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি করা হবে। একই সঙ্গে বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করাই এর প্রধান উদ্দেশ্য।

সূত্র অনুযায়ী, ভিসা বা মাস্টারকার্ডের সঙ্গে যুক্ত করে এই কার্ডের মাধ্যমে দেশে ও বিদেশে টাকা লেনদেনের সুযোগ রাখা হতে পারে।

তবে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, শুধু নতুন কার্ড চালু করলেই সমস্যার সমাধান হবে না। এর জন্য প্রয়োজন শক্তিশালী ডিজিটাল অবকাঠামো, নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা।