সোমবার , ২৫ মে ২০২৬
সোমবার , ২৫ মে ২০২৬
হোমস্বাস্থ্যদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৪ জনের দেহে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন শিশুর মৃত্যু হয়েছে এবং হাম উপসর্গ নিয়ে আরও ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১২৭ জন এবং নিশ্চিত আক্রান্ত রোগী ৯৭ জন।

১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫৪৫ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ৮ হাজার ৭১৯ জনে পৌঁছেছে। সন্দেহজনক আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে।

এ ছাড়া ওই সময়ের মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৫৮৫ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৬ হাজার ৯৪০ জন রোগী।