বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমজাতীয়চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সই হচ্ছে ১৫ সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সই হচ্ছে ১৫ সমঝোতা স্মারক

favicon
ভোরের আলো ডেস্ক:
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সই হচ্ছে ১৫ সমঝোতা স্মারক

বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।


বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কথা রয়েছে।


এদিকে, সফরের দ্বিতীয় দিনে আগামীকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে একই ভেন্যু গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বৈঠককে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।