রবিবার , ২৮ জুন ২০২৬
রবিবার , ২৮ জুন ২০২৬
হোমজাতীয়চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা সমীক্ষা শেষের লক্ষ্য, চীনের সহযোগিতার আশ্বাস

চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা সমীক্ষা শেষের লক্ষ্য, চীনের সহযোগিতার আশ্বাস

favicon
ভোরের আলো ডেস্ক:
চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা সমীক্ষা শেষের লক্ষ্য, চীনের সহযোগিতার আশ্বাস

চলতি অর্থবছরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন করে বাস্তবায়নের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।


রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনা উন্নয়নে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় চীন সহযোগিতার বিষয়ে সম্মতি দিয়েছে। বাংলাদেশ ও চীন যৌথভাবে এই সমীক্ষা সম্পন্ন করবে।


তিনি বলেন, তিস্তা নদীর তীরবর্তী মানুষের মতো পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্রসহ দেশের প্রায় চার হাজার কিলোমিটার নদীভাঙনপ্রবণ এলাকার বাসিন্দারাও দীর্ঘদিন ধরে দুর্ভোগের মধ্যে রয়েছেন। এসব মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কার্যকর নদী ব্যবস্থাপনা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।


মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে চীন নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং প্রকল্পের কারিগরি সমীক্ষায় সহযোগিতার আশ্বাস দিয়েছে।


তিনি আরও বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে ইতোমধ্যে একটি বিশেষজ্ঞ দল সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু করেছে। প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করে দ্রুত সমীক্ষা শেষ করার পর পদ্মা ব্যারাজ প্রকল্পের আদলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।