‘অবহেলা ও দুর্নীতি প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে’
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে শুধু বদলি নয়, প্রয়োজন হলে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে অবহেলা ও দুর্নীতির প্রমাণ মিলবে, সেখানে বদলির পরিবর্তে চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্যখাতে দুর্নীতি, ঘুষ-বাণিজ্য ও অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না এবং এসবের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
তিনি আরও বলেন, জনসেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতা, জবাবদিহি ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।