ডেঙ্গুতে আরও এক মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৫০ জন
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৭০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।