সোমবার , ২০ জুলাই ২০২৬
সোমবার , ২০ জুলাই ২০২৬
হোমজাতীয়পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

favicon
ভোরের আলো ডেস্ক:
পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৯ জুলাই) সকালে তিনি তুরস্কের উদ্দেশে যাত্রা করেন।


এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।


আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার লক্ষ্যে দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পাঁচ দিনের সরকারি সফর শেষে আগামী সপ্তাহে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।