সোমবার , ২০ জুলাই ২০২৬
সোমবার , ২০ জুলাই ২০২৬
হোমজাতীয়রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাত থেকে মুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিনের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


তিনি আরও বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


বক্তব্যে তিনি সঠিক নীতিনির্ধারণের জন্য পরিসংখ্যান ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি কৃষি ও রেমিট্যান্স খাতকে অগ্রাধিকার দেওয়া এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন।