প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
প্রধানমন্ত্রী Tarique Rahman-এর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত Sergio Gor।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। উভয় পক্ষ এ সংকট মোকাবিলায় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
এর আগে শুক্রবার সার্জিও গোর কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গোর। তার এই সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।