বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার: প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিদ্যমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতে অ্যামচেমের প্রতিনিধিরা জানান, সংগঠনটির নতুন কমিটি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা, বিনিয়োগ পরিবেশ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।