শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

favicon
সাইফুল আলম মিরাজ
লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তাকারীদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে অস্ত্র উদ্ধারে সহায়তাকারীদের পরিচয় গোপন রাখার কথাও জানিয়েছেন তিনি।


শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা বাহিনীর ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তা করলে অস্ত্রের ধরন অনুযায়ী ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। ভারী অস্ত্রের ক্ষেত্রে ২ লাখ টাকা এবং হালকা অস্ত্রের ক্ষেত্রে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।


তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ইতোমধ্যে সারা দেশে অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যারা অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হবেন, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।


সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় পুলিশ সদস্যরা কর্মক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি এবং প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ও সুবিধার চাহিদার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন।