বুধবার , ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোমস্বাস্থ্যসেপ্টেম্বরের শেষ বা অক্টোবরে বাড়তে পারে ডেঙ্গু, শঙ্কা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরে বাড়তে পারে ডেঙ্গু, শঙ্কা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরে বাড়তে পারে ডেঙ্গু, শঙ্কা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দেশে আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কিংবা অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।


বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত আত্মহত্যা প্রতিরোধ দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এ আশঙ্কার কথা জানান।


স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় তিন মাসব্যাপী ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি জানান, ডেঙ্গুর চিকিৎসায় ৩০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড, স্যালাইন ও ডেঙ্গু পরীক্ষার কিট মজুদ রাখা হয়েছে।


আলোচনা অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন এম এ মুহিত। তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের প্রতি যথাযথ গুরুত্ব না দেওয়ায় দেশে আত্মহত্যার হার বেড়েছে। বিশেষ করে কিশোর-কিশোরীদের আত্মহত্যার ঘটনা অনেক সময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।


আত্মহত্যার প্রবণতা কমাতে সরকার মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।