শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
হোমস্বাস্থ্যহামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৩৪৩

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৩৪৩

favicon
ভোরের আলো ডেস্ক:
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৩৪৩

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪৩ জনের মধ্যে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৪৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৪৬ জনের।


এ সময়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০ জন। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৪৩ জনের।


এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৫ হাজার ৬০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।