বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোমস্বাস্থ্যহামে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৯

হামে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৯

favicon
ভোরের আলো ডেস্ক:
হামে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৯

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২৫৭ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ৯২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।


এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯২ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৭৩৮ জন।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৬২ জন।


এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে মোট ১ লাখ ৮২ হাজার ২৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫১০ জন।