হামে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০০
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহ ও নিশ্চিত মিলিয়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০০ জন।
রোববার (৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৮ জন। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৮২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আরও ১০৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৫ জনে।
এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪৮ জন। আর সন্দেহজনকভাবে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন।
এদিকে, হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।