শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমবিনোদনসিঁথিতে সিঁদুর, বেনারসি শাড়িতে ঐশ্বরিয়া রাই কানের মঞ্চে—ভাঙল বিচ্ছেদের জল্পনা!

সিঁথিতে সিঁদুর, বেনারসি শাড়িতে ঐশ্বরিয়া রাই কানের মঞ্চে—ভাঙল বিচ্ছেদের জল্পনা!

favicon
ভোরের আলো ডেস্ক:
সিঁথিতে সিঁদুর, বেনারসি শাড়িতে ঐশ্বরিয়া রাই কানের মঞ্চে—ভাঙল বিচ্ছেদের জল্পনা!

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। দুধসাদা ও সোনালি মিশ্রণের বেনারসি শাড়িতে, গলায় রুবি পাথরের হার ও সিঁথিতে গাঢ় সিঁদুর—ঐতিহ্যবাহী ভারতীয় বধূরূপে ধরা দিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে বলিপাড়ায় জোর গুঞ্জন ছিল ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন চলছে। তবে কান উৎসবের এই উপস্থিতি যেন সে সব জল্পনায় জল ঢেলে দিয়েছে। মাথাভর্তি সিঁদুরে ঐশ্বরিয়ার পরিপূর্ণ বধূরূপ দেখে অনুরাগীরা বলছেন, এটা যেন নিন্দুকদের প্রতি অভিনেত্রীর স্পষ্ট জবাব।

গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে ভেসে যান ‘তাল’ খ্যাত এই তারকা। ভক্তদের ডাকে হাসিমুখে হাত নেড়ে সাড়া দেন তিনি।

যদিও এর আগেও বহুবার কান উৎসবে অংশ নিয়েছেন ঐশ্বরিয়া, তবে এবারই প্রথম সিঁথিতে সিঁদুর পরে তার এমন আত্মপ্রকাশ। হিন্দু রীতিতে সিঁদুর স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গলকামনার প্রতীক। ঐশ্বরিয়ার এই উপস্থিতিকে অনেকেই ভালোবাসায় ভরা এক বার্তা হিসেবে দেখছেন—যেখানে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কে কোনো ফাটল নেই, বরং প্রেম এখনো সমান উজ্জ্বল।