মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই

ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই

favicon
ভোরের আলো ডেস্ক:
ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই

ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন নাসিমা খান। ১৯৫৯ সালে এ জে কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। ঢাকার দ্বিতীয় সবাক চলচ্চিত্র হিসেবে পরিচিত এই সিনেমায় সহনায়িকাদের একজন ছিলেন তিনি।


এরপর ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নাসিমা খান। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আনিস। ছবিটির মাধ্যমে দর্শকমহলে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন তিনি।


ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন নাসিমা খান। দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন চলচ্চিত্রে কাজ করে তিনি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে একজন প্রবীণ শিল্পীকে হারানোর শোক নেমে এসেছে।