রবিবার , ২৯ নভেম্বর ২০২৬
রবিবার , ২৯ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › ভেনিসে বাঁধনের ওপর হামলা, তদন্তের আওতায় ৩ বাংলাদেশি

ভেনিসে বাঁধনের ওপর হামলা, তদন্তের আওতায় ৩ বাংলাদেশি

favicon
ভোরের আলো ডেস্ক:
ভেনিসে বাঁধনের ওপর হামলা, তদন্তের আওতায় ৩ বাংলাদেশি

ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তিন বাংলাদেশিকে তদন্তের আওতায় নেওয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছেন ভেনিসের পাবলিক প্রসিকিউটর কার্যালয়।


শনিবার (২৮ নভেম্বর) ইতালির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, তদন্তের বিষয়ে বাংলাদেশ দূতাবাসকেও অবহিত করা হয়েছে। ঘটনার শুরু থেকেই দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছিল।


ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনা বাংলাদেশ ও ইতালি—দুই দেশেই কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার সৃষ্টি করে। একপর্যায়ে বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদেও উত্থাপিত হয়।


গত সেপ্টেম্বরে এক সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। সেদিন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হরাইজনস বিভাগে প্রদর্শিত হয়।


সিনেমাটির প্রদর্শনী শেষে লিডো থেকে মূল ভূখণ্ডে ফেরেন বাঁধন। পরে সেখানে ভাই, ভাবি ও ছোট্ট ভাগনেকে সঙ্গে নিয়ে রাতের খাবার খেতে বের হন অভিনেত্রী। ওই সময়ই তার ওপর হামলার ঘটনা ঘটে।