বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › দুর্গাপূজায় পোশাকশ্রমিকদের চার দিনের ছুটি ঘোষণা বিজিএমইএর

দুর্গাপূজায় পোশাকশ্রমিকদের চার দিনের ছুটি ঘোষণা বিজিএমইএর

favicon
ভোরের আলো ডেস্ক:
দুর্গাপূজায় পোশাকশ্রমিকদের চার দিনের ছুটি ঘোষণা বিজিএমইএর

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। শুক্রবারের সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের ছুটি পাবেন পোশাকশ্রমিকেরা।


বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত সংগঠনটির ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে উভয় কার্যালয়ের কার্যক্রম যথারীতি চালু হবে। এর মধ্যে শুক্রবারের সাপ্তাহিক ছুটি থাকায় মোট চার দিনের ছুটি পাবেন সংশ্লিষ্ট পোশাকশ্রমিকেরা।


তবে ছুটির সময়েও জরুরি সেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। ইউটিলাইজেশন ডিক্লারেশনসহ (ইউডি) অন্যান্য জরুরি ও প্রয়োজনীয় সেবা সচল রাখতে বিজিএমইএর কাস্টমস, সিএমসি, শ্রম এবং ফায়ার অ্যান্ড সেফটি শাখার প্রধানেরা প্রয়োজনীয় জনবল নিয়ে অনলাইনে কার্যক্রম পরিচালনা করবেন।


বিজিএমইএর মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সংগঠনের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সদস্যদের অবগতির জন্য জারি করা হয়েছে।