রবিবার , ২৯ নভেম্বর ২০২৬
রবিবার , ২৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে অজনপ্রিয় সিদ্ধান্ত নিতেও প্রস্তুত সরকার: অর্থমন্ত্রী

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে অজনপ্রিয় সিদ্ধান্ত নিতেও প্রস্তুত সরকার: অর্থমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে অজনপ্রিয় সিদ্ধান্ত নিতেও প্রস্তুত সরকার: অর্থমন্ত্রী

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের স্বার্থে অজনপ্রিয় সিদ্ধান্ত নিতেও সরকার প্রস্তুত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এ জন্য উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অংশীজনদের সহযোগিতা ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয়।


শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বার্তা) প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


অর্থমন্ত্রী বলেন, বাজারভিত্তিক ব্যবসাব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে সরকার। এ জন্য লেনদেন ও তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে রিয়েল-টাইম প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ব্যবসার খরচ কমানো ও মূল্য সংযোজন বাড়াতে এর বিকল্প নেই।


অনুষ্ঠানে জানানো হয়, ‘বার্তা’ প্ল্যাটফর্ম চালুর ফলে স্থানীয় ঋণপত্রের তথ্য আদান-প্রদানে স্বচ্ছতা বাড়বে। পাশাপাশি সময় সাশ্রয় ও লেনদেনের খরচ কমানো সম্ভব হবে। এতে ব্যবসায়ীরাও উপকৃত হবেন।


ডিজিটাল পদ্ধতিতে নথি আদান-প্রদানের পাশাপাশি প্ল্যাটফর্মটি রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থার সঙ্গে যুক্ত করা গেলে অর্থ পরিশোধের প্রক্রিয়া আরও সহজ হবে।