শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › দুই দফায় ভরিতে ২ হাজার ১০০ টাকা বাড়ল সোনার দাম

দুই দফায় ভরিতে ২ হাজার ১০০ টাকা বাড়ল সোনার দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
দুই দফায় ভরিতে ২ হাজার ১০০ টাকা বাড়ল সোনার দাম

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে সোনার দাম। সর্বশেষ শুক্রবার ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এর ফলে দুই দফায় ২২ ক্যারেটের সোনার দাম বেড়েছে মোট ২ হাজার ১০০ টাকা।


নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা।


অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।


এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ পরপর দুই দফায় দাম বাড়ানোর ফলে প্রতি ভরিতে মোট ২ হাজার ১০০ টাকা বেড়েছে।