বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমখেলাইন্টার মিলানকে পেছনে ফেলে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি

ইন্টার মিলানকে পেছনে ফেলে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি

favicon
ভোরের আলো ডেস্ক:
ইন্টার মিলানকে পেছনে ফেলে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি

ইতালিয়ান সিরি আ’তে জমজমাট লড়াইয়ের পর এক পয়েন্টের ব্যবধানে শিরোপা জিতে নিয়েছে নাপোলি। শুক্রবার (২৩ মে) মৌসুমের শেষ রাউন্ডে ক্যাগলিয়ারিকে ২-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো দক্ষিণ ইতালির ক্লাবটি।

শেষ দিনে ইন্টার মিলানও জয় পেলেও কাজের কাজ হয়নি। কোমোকে ২-০ গোলে হারালেও পয়েন্ট টেবিলে এক ধাপ পিছিয়ে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

নাপোলির হয়ে ম্যাচের ৪২ মিনিটে গোল করেন স্কট ম্যাকটোমিনি। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোমেলু লুকাকু। এই জয়ে ৩৮ ম্যাচে ২৪টি জয় ও ১০টি ড্রয়ে নাপোলির পয়েন্ট দাঁড়ায় ৮২। অন্যদিকে, সমান ম্যাচে ইন্টার মিলান অর্জন করে ৮১ পয়েন্ট, ফলে রানার্সআপ হয় তারা।

এই জয়ের মাধ্যমে এক মৌসুম পর ফের শিরোপা উৎসবে মাতে নাপোলি। সিরি আ-তে এটি তাদের চতুর্থ শিরোপা।

তবে মৌসুম এখনো শেষ হয়নি ইন্টার মিলানের জন্য। আগামী ৩১ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) বিপক্ষে।