শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › আজ সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে দেশের সব তফসিলি ব্যাংক

আজ সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে দেশের সব তফসিলি ব্যাংক

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে দেশের সব তফসিলি ব্যাংক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির সমন্বয় করতে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যাংকগুলোতে স্বাভাবিক ব্যাংকিং সেবা দেওয়া হবে।


দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটির সমন্বয় করতেই আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এদিকে, আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দরে অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোকে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটির পাশাপাশি ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত পরিসরে আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।


এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।