শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › মিরপুর-১০-এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, কথা বললেন পথচারীদের সঙ্গে

মিরপুর-১০-এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, কথা বললেন পথচারীদের সঙ্গে

favicon
ভোরের আলো ডেস্ক:
মিরপুর-১০-এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, কথা বললেন পথচারীদের সঙ্গে

রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে পরিদর্শনকালে তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের চলাচলের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।


এ সময় প্রধানমন্ত্রী জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর পথচারীদের চলাচলে কতটা সুবিধা হয়েছে। পাশাপাশি বর্তমানে হাঁটাচলার ক্ষেত্রে কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কি না, তা-ও জানতে চান তিনি।


নগরীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়েও খোঁজ নেন প্রধানমন্ত্রী। পথচারীরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরলে তিনি সেগুলো শোনেন।


পরিদর্শনকালে ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।