শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বিশেষ চাহিদাসম্পন্নদের কর্মসংস্থানে উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্নদের কর্মসংস্থানে উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশেষ চাহিদাসম্পন্নদের কর্মসংস্থানে উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, প্রতিভা বিকাশ, কর্মসংস্থান, প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও আইনি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গণপরিবহন ও বিভিন্ন ভবনে তাঁদের প্রবেশগম্যতা নিশ্চিত করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। এসব বিষয় বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করা হবে।


তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রতিনিধিত্বের বিষয়টিও বিবেচনা করা হবে।


বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা যাতে হাসপাতালসহ বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের বাধার মুখে না পড়েন, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।


সরকার তাঁদের অধিকার সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এসব উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে কাজ করবে বলে জানান তিনি।