বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমখেলাঢাবির টিএফপি ক্রিকেটে সেরা মিজান, চ্যাম্পিয়ন ১১তম ব্যাচ

ঢাবির টিএফপি ক্রিকেটে সেরা মিজান, চ্যাম্পিয়ন ১১তম ব্যাচ

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাবির টিএফপি ক্রিকেটে সেরা মিজান, চ্যাম্পিয়ন ১১তম ব্যাচ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি (টিএফপি) স্পোর্টস ক্লাব আয়োজিত টিএফপি ইন্ট্রা-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে ১১তম ব্যাচ।

২৬ ও ২৭ মে, দুই দিনব্যাপী এই ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ভাবনা চত্বরে।

টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হয় ৮ম ও ১১তম ব্যাচ। মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ম ব্যাচ ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ৫২ রান।

জবাবে, কোনো উইকেট না হারিয়ে ২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ১১তম ব্যাচ এবং সহজেই জয় তুলে নেয়।

ফাইনালের ম্যান অব দ্য ফাইনাল ও টুর্নামেন্টসেরা নির্বাচিত হয়েছেন ১১তম ব্যাচের মিজান মুনসি, যিনি সর্বাধিক রান সংগ্রহ করেছেন। ৮ম ব্যাচের ইমন ৮টি উইকেট নিয়ে হয়েছেন সেরা বোলার।

ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন টিএফপি স্পোর্টস ক্লাবের সভাপতি আবু সুফিয়ান আকিব।