শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমবিনোদনবন্যপ্রাণী সংরক্ষণের জায়গায় সিনেমার শুটিং—বিতর্কে বুবলী-সজলের ছবি

বন্যপ্রাণী সংরক্ষণের জায়গায় সিনেমার শুটিং—বিতর্কে বুবলী-সজলের ছবি

favicon
ভোরের আলো ডেস্ক:
বন্যপ্রাণী সংরক্ষণের জায়গায় সিনেমার শুটিং—বিতর্কে বুবলী-সজলের ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং চলাকালে হাতির আক্রমণে সেটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুবলী ও সজল অভিনীত এই সিনেমার শুটিং চলছিল বুধবার সকালে, তখনই একটি বন্য হাতির দল সেখানে হানা দেয়।


ঘটনার পরপরই ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। তিনি বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করে লেখেন,

“বনের ভেতর এই আরেক উপদ্রব। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট, ক্যামেরা, অ্যাকশন শুরু করা যায়?”


তিনি আরও প্রশ্ন তোলেন—“মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা—এসব কি গ্রহণযোগ্য এমন একটি সংবেদনশীল জায়গায়?”


এ বিষয়ে সিনেমার পরিচালক রাশেদা আক্তার লাজুক গণমাধ্যমকে জানান,

“ছবিটি অ্যাকশন, রোমান্টিক ও বাণিজ্যিক ঘরানার। কিছুটা ক্লাসিক ছোঁয়াও রয়েছে। শেরপুরে প্রথম লটের শুটিং শেষ করেছি। আরও কয়েকদিন শুটিং চলবে। তবে এই ঘটনার পর আমরা সবাই এখন নিরাপদে আছি।”


ঘটনার পর থেকেই বনের সংবেদনশীল এলাকায় শুটিংয়ের উপযুক্ততা এবং অনুমতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্ক শুরু হয়েছে।