রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবে এনসিপি

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবে এনসিপি

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবে এনসিপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে।


এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি এ বৈঠকে অংশ নেবে। দেশে ফিরে তিনি সিদ্ধান্ত নেবেন, দলের কারা কারা বৈঠকে উপস্থিত থাকবেন।


মূলত গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এনসিপি।


এদিকে, জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফরে গেছেন। তিনি দেশে ফিরলে দলটির সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে।


এরপর পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।