শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাযুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসেছে বাংলাদেশ, তৃতীয় দিন আজ শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসেছে বাংলাদেশ, তৃতীয় দিন আজ শুরু

favicon
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসেছে বাংলাদেশ, তৃতীয় দিন আজ শুরু

তিন দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। এতে দুই দেশের মধ্যকার বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও যুক্তিতর্ক হয়। বেশ কিছু বিষয়ে উভয়পক্ষ মোটামুটি একমত হলেও, কিছু ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে।


তৃতীয় দিনের আলোচনা আজ (শুক্রবার, ১১ জুলাই) ওয়াশিংটন সময় সকাল ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।


দ্বিতীয় দিনের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের একান্ত বৈঠক যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে। ট্রাম্প প্রশাসনে মন্ত্রী পর্যায়ের প্রভাবশালী এই ব্যক্তিত্বের সঙ্গে আলোচনায় শুল্ক ছাড়াও দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্যিক বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।


বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক বাণিজ্য পরিস্থিতি তুলে ধরেন এবং বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ শুধু রপ্তানি নয়, আমদানিও বাড়াতে আগ্রহী ও প্রতিশ্রুতিবদ্ধ। শুল্ক বিষয়ে বাংলাদেশ ন্যায্য আচরণের প্রত্যাশা করে।


গ্রিয়ার আশ্বস্ত করেন, বাংলাদেশের জন্য একটি প্রতিযোগিতামূলক বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।


আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আলোচনায় সরাসরি অংশ নেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী এবং ভার্চুয়ালি অংশ নেন সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।