শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসামার্কিন বাজারে শুল্ক কমাতে আশাবাদী বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

মার্কিন বাজারে শুল্ক কমাতে আশাবাদী বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

favicon
অনলাইন সংস্করণ
মার্কিন বাজারে শুল্ক কমাতে আশাবাদী বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি রফতানি পণ্যের ওপর আরোপিত শুল্ক কমানোর বিষয়ে বাংলাদেশ আশাবাদী—বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।


বৃহস্পতিবার (২৪ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে পুনরায় বৈঠকের অনুরোধ জানিয়েছি। আমন্ত্রণের অপেক্ষায় আছি। আশা করছি বৈঠক হবে, এবং শুল্ক কমানোর সিদ্ধান্ত আসবে।”


তিনি আরও জানান, শুক্রবার মার্কিন প্রতিনিধি দল একটি অনলাইন বৈঠকের সময়সূচি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক কাঠামো ও আইনি জটিলতার কারণে কেবল লবিস্টের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়।


শেখ বশিরউদ্দীন আশ্বস্ত করেন, “বাংলাদেশ সরকার দেশের স্বার্থে কাজ করছে। এমন কিছু করা হবে না যাতে দেশের কোনো ক্ষতি হয়। যদি ১ আগস্টের মধ্যে বৈঠক না হয়, তাহলে ভবিষ্যতেও আলোচনা চালিয়ে যাওয়া হবে।”


তিনি আরও বলেন, সরকারের চেষ্টা চলমান রয়েছে, যাতে মার্কিন বাজারে বাংলাদেশের রফতানি প্রতিযোগিতামূলক অবস্থানে থাকে।