বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › জনসভায় ধাক্কাধাক্কি: থালাপাতি বিজয়ের বিরুদ্ধে মামলা

জনসভায় ধাক্কাধাক্কি: থালাপাতি বিজয়ের বিরুদ্ধে মামলা

favicon
অনলাইন সংস্করণ
জনসভায় ধাক্কাধাক্কি: থালাপাতি বিজয়ের বিরুদ্ধে মামলা

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) প্রতিষ্ঠাতা থালাপাতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শরৎ কুমার নামে এক ব্যক্তি পেরামবালুর থানায় মামলাটি করেন।


ঘটনাটি ঘটে গত ২১ আগস্ট, মাদুরাই জেলার পারাপাথিতে টিভিকের জনসভায়। ওইদিন লাখো মানুষ সুপারস্টার বিজয়কে দেখতে ভিড় জমিয়েছিলেন। তবে জনতার ভিড়ে কয়েকজন উত্তেজিত ব্যক্তি র‌্যাম্পে উঠে পড়েন। অভিযোগ রয়েছে, বিজয়ের দেহরক্ষীরা তাদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন।


শরৎ কুমার দাবি করেন, নিরাপত্তাকর্মীরা তাকেও মঞ্চ থেকে ধাক্কা মেরে ফেলে দেন। এ অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১৮৯(২), ২৯৬(বি) এবং ১১৫(আই) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিজয়সহ আরও ১০ জনকে আসামি করা হয়েছে।


ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা চলছে। বিজেপি নেতা বিনোজ পি সেলভাম মন্তব্য করেন, “জনসভায় মানুষের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা বিজয়ের স্বভাবের প্রতিফলন। তাকে দেখার জন্য যারা ভিড় করেছিলেন, তাদের প্রতি কোনো শ্রদ্ধা নেই তার।”


তবে এখনো এ বিষয়ে বিজয় বা তার দল টিভিকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।