বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › দীর্ঘদিন পর একসঙ্গে সফর: জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব

দীর্ঘদিন পর একসঙ্গে সফর: জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব

favicon
অনলাইন সংস্করণ
দীর্ঘদিন পর একসঙ্গে সফর: জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ছেলে আব্রাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন। সেখানে একটি স্কুলে জয়কে ভর্তি করার প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।


সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস স্বীকার করেছেন, জয়কে দেশের বাইরে পড়ানোর সিদ্ধান্তটি তিনি ও শাকিব খান একসঙ্গে আলোচনা করেই নিয়েছেন। তিনি বলেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সেখানেই সে পড়াশোনা করবে। আমরা কিছুদিন ওখানেই থাকব।’


তবে এই সিদ্ধান্ত বাইরে চলে আসা নিয়ে খানিকটা বিস্ময়ও প্রকাশ করেন অপু। তার ভাষায়, ‘এই বিষয়টা আসলে আমার আর জয়ের বাবার মধ্যেই ছিল। বাইরে কীভাবে বের হলো, জানি না। আমি সাধারণত ব্যক্তিগত ব্যাপার নিজের মধ্যেই রাখতে পছন্দ করি।’


শাকিব-বুবলী সম্পর্ক নিয়ে চলমান বিতর্ক, বিয়ে-বিচ্ছেদসহ নানা নেতিবাচক খবরে জয় ও শাকিব-বুবলীর ছেলে বীর একই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া নিয়ে জটিলতা তৈরি হয়। পরে সেই স্কুল থেকে জয়কে সরিয়ে নেন অপু বিশ্বাস।


অপু আরও জানান, ছেলেকে সিঙ্গাপুরে ভর্তি করালেও সেখানে স্থায়ীভাবে বসবাসের বিষয়ে তিনি এখনই কিছু বলতে চান না। বিষয়টি ব্যক্তিগত হিসেবেই আড়ালে রেখেছেন তিনি।


এর আগে গত এপ্রিল মাসে জয়কে নিয়ে সিঙ্গাপুর সফরে যান অপু বিশ্বাস। তখনই তিনি ছেলেকে সেখানকার একটি স্কুলে ভর্তি করানোর প্রস্তুতি নেন বলে জানা যায়।