শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমবিনোদনজয়া বচ্চনের রাগী স্বভাব: শুরু থেকেই বিতর্কে অভিনেত্রী

জয়া বচ্চনের রাগী স্বভাব: শুরু থেকেই বিতর্কে অভিনেত্রী

favicon
অনলাইন সংস্করণ
জয়া বচ্চনের রাগী স্বভাব: শুরু থেকেই বিতর্কে অভিনেত্রী
রাগ যেন সবসময় নাকের ডগায়। কথায় কথায় মেজাজ হারান জয়া বচ্চন। তবে এ কোনো নতুন স্বভাব নয়, যৌবনের শুরু থেকেই এমন আচরণ দেখা গেছে তার মধ্যে।

রাজনীতিবিদ অমর সিং একসময় প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, জয়ার ব্যবহারের কারণেই শ্বশুর-শাশুড়ি বাড়ি ছেড়ে আলাদা থাকতে বাধ্য হয়েছিলেন। দৈনিক ভাস্কর-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন ও মা তেজি বচ্চন অসুস্থ হয়ে ছেলের কাছে আসার পর একসঙ্গে থাকতে শুরু করেছিলেন। কিন্তু জয়া নাকি তা মেনে নিতে পারেননি। ফলে বাবা-মাকে ‘প্রতীক্ষা’ বাংলোয় থাকতে হয়, আর জয়া সন্তানদের নিয়ে থাকেন ‘জলসা’-য়। অমিতাভ অবশ্য থেকে যান বাবা-মায়ের সঙ্গেই।

অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চনও তার আত্মজীবনীতে শ্বশুরবাড়ি নিয়ে কথা বলেছিলেন। তিনি লিখেছিলেন, বিয়ের পর জামাই হিসেবে অমিতাভকে পেয়ে মজা করে জয়ার বাবা তরুণ কুমার ভাদুড়িকে অভিনন্দন জানালে তিনি উত্তর দিয়েছিলেন—“আমাদের পরিবারটাই শেষ হয়ে গেল।”

১৯৭৩ সালের ৩ জুন অমিতাভ ও জয়া বিয়ে করেন। তাদের দুই সন্তান শ্বেতা ও অভিষেক বচ্চন। দাম্পত্য জীবনের পাশাপাশি তারা একসঙ্গে অভিনয় করেছেন বহু জনপ্রিয় সিনেমায়—জঞ্জির, অভিমান, শোলে, চুপকে চুপকে, মিলি, ও সিলসিলা।