বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › দ্বিতীয়বারের মতো মা হলেন গওহর খান

দ্বিতীয়বারের মতো মা হলেন গওহর খান

favicon
অনলাইন সংস্করণ
দ্বিতীয়বারের মতো মা হলেন গওহর খান

বলিউড অভিনেত্রী গওহর খান দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। গত ১ সেপ্টেম্বর স্বামী জায়েদ দরবারের সঙ্গে তাদের সংসারে এসেছে নতুন অতিথি—এক পুত্রসন্তান।


খুশির এ খবরটি সামাজিক মাধ্যমে যৌথভাবে জানিয়েছেন গওহর ও জায়েদ। তারা লিখেছেন—

“বিসমিল্লাহির রাহমানির রাহিম। জেহান আনন্দের সঙ্গে তার রাজত্ব ভাগ করে নিতে খুশি। কারণ তার ছোট ভাই ১ সেপ্টেম্বর জন্ম নিয়েছে। আপনাদের ভালোবাসা ও দোয়া কামনা করছি। আমরা কৃতজ্ঞ।”


করোনাকালে গওহর-জায়েদের পরিচয় থেকে শুরু হয় প্রেম। লকডাউনের সময় গওহরকে দেখে মুগ্ধ হন জায়েদ। বয়সে ৯ বছরের বড় হলেও গওহর-জায়েদের সম্পর্কের পথে কোনো বাধা আসেনি। অবশেষে ২০২০ সালের ডিসেম্বরে তারা বিয়ে করেন।


২০২৩ সালের ১১ মে প্রথম সন্তান জেহানের জন্ম হয় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। এবার দ্বিতীয় পুত্রসন্তানের জন্মে খুশির জোয়ার বইছে পরিবারে।


প্রায় দুই দশক ধরে গওহর খান টেলিভিশন, সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে সমানভাবে কাজ করে আসছেন। একসময় তার প্রেমজীবন নিয়েও বলিউডে ছিল নানা আলোচনার ঝড়—পরিচালক সাজিদ খান ও অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে শেষমেষ জীবনসঙ্গী হিসেবে বেছে নেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে।