শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমবিনোদন‘সেরা অধ্যায় শুরু’—সুখবর জানালেন ক্যাটরিনা–ভিকি

‘সেরা অধ্যায় শুরু’—সুখবর জানালেন ক্যাটরিনা–ভিকি

favicon
অনলাইন সংস্করণ
‘সেরা অধ্যায় শুরু’—সুখবর জানালেন ক্যাটরিনা–ভিকি

অনেকদিন থেকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হতে চলেছে এমন নেটপাড়ায় কানাকানি চলছিল।  ভক্তরা অপেক্ষায় ছিল সুসংবাদের। 

সেই দীর্ঘ অপেক্ষার শেষ করে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বাবা-মা হতে যাচ্ছেন।রবিবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বার্তায় তারা লিখেছেন, “আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হতে যাচ্ছে। হৃদয় ভরা আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে আমরা এই সুখবর সবার সঙ্গে ভাগ করছি।”


সুখবরটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ভক্ত ও সহকর্মীরা অভিনন্দন বার্তায় ভরিয়ে দেন তাদের পোস্টের মন্তব্য ঘর। বিয়ের পর থেকেই ভক্তরা এ খবরের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল।


উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকে তারা একসঙ্গে নানা মুহূর্ত শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। আর এবার জীবনের সবচেয়ে বড় সুখবর জানিয়ে আরও একবার মন জয় করলেন বলিউডের এই তারকা জুটি।