শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › বন্ধ হওয়ার পর আবার অন-এয়ার জিমি কিমেলের লেট নাইট শো

বন্ধ হওয়ার পর আবার অন-এয়ার জিমি কিমেলের লেট নাইট শো

favicon
অনলাইন সংস্করণ
বন্ধ হওয়ার পর আবার অন-এয়ার জিমি কিমেলের লেট নাইট শো

বিতর্ক ও নাটকীয়তার পর আবারও ফিরছে জনপ্রিয় মার্কিন কমেডিয়ান জিমি কিমেলের লেট নাইট শো ‘জিমি কিমেল লাইভ’। ডিজনি মালিকানাধীন টিভি চ্যানেল এবিসিতে আজ মঙ্গলবার থেকেই অনুষ্ঠানটি প্রচার শুরু হবে। সোমবার ডিজনি এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে—ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়।


ডিজনির বিবৃতিতে বলা হয়, “সময় ও পরিস্থিতির অনুপযোগী এবং অসংবেদনশীল কৌতুকের কারণে অনুষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে গত কয়েক দিন ধরে জিমি কিমেলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাই মঙ্গলবার থেকে অনুষ্ঠানটি আবার অন-এয়ার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”


শো বন্ধ হওয়ার খবর শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসির উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি নিজ সোশ্যাল মিডিয়ায় প্রশংসাও করেছিলেন। তবে এবারের ঘোষণায় হতাশ হতে হচ্ছে ট্রাম্পকে, কারণ আবারো সম্প্রচারে ফিরছে কিমেলের অনুষ্ঠান।


১৫ সেপ্টেম্বর প্রচারিত এক পর্বে কিমেল বলেছিলেন, “মাগা গ্যাং চার্লি কার্ক হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।” সেই পর্বে কিমেলের আরও কিছু মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডান কারও বলেন, “কিমেল সম্ভবত সবচেয়ে অসুস্থ মানসিকতার পরিচয় দিয়েছেন।” তিনি ডিজনির প্রতি কিমেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান।


তীব্র সমালোচনার মধ্যেই ডিজনির এ সিদ্ধান্তকে অনেকেই ট্রাম্প প্রশাসনের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।