মা হতে চলেছেন পরিণীতি চোপড়া, বেবিবাম্প ভিডিওতে চমক
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হতে চলেছেন। গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি শেয়ার করে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ক্যাপশনে লিখেছিলেন— “১+১=৩”। সেই সঙ্গে ছোট্ট অতিথি আসার খুশির কথাও জানান।
সে সময় অনুরাগীরা শুভেচ্ছা জানিয়ে ভরিয়ে দিয়েছিলেন হবু বাবা-মাকে। তবে ঘোষণার পর থেকে তিনি আর প্রকাশ্যে আসেননি। অবশেষে নিজের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওর মাধ্যমে বেবিবাম্পসহ হাজির হলেন পরিণীতি চোপড়া।
প্রায় আট মাস পর ইউটিউবে নতুন ভিডিও দিলেন অভিনেত্রী। ভিডিওতে তার বেবিবাম্প স্পষ্ট দেখা গেছে, যা অনুরাগীদের জন্য ছিল বড় চমক।
ভিডিও বার্তায় পরিণীতি বলেন,
“আট মাস আগে আমি এই চ্যানেল শুরু করেছিলাম। তখন আমি জানতাম না এখানে কী ধরনের ভিডিও দেব। আমার ব্যক্তিগত জীবনের সবকিছু শেয়ার করা সম্ভব নয়, রান্নার ভিডিও করাও আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি যা শেয়ার করব, আশা করি তা সবার ভালো লাগবে।”
এখন বাবা-মা হওয়ার নতুন দায়িত্বের জন্য প্রস্তুতি নিচ্ছেন পরিণীতি চোপড়া ও তার