তৃতীয়বারের মতো মা হলেন রিয়ানা, কন্যাসন্তানের নাম রকি আইরিশ মেয়ার্স
গত ৫ মে নিউইয়র্কের রাস্তায় বেবি বাম্প প্রকাশ করে আলোচনায় আসেন ক্যারিবিয়ান সংগীতশিল্পী রিয়ানা। অবশেষে তৃতীয়বারের মতো মা হওয়ার খবর নিজেই জানালেন তিনি। ১৩ সেপ্টেম্বর রিয়ানা ও এএসএপি রকির সংসারে এসেছে কন্যাসন্তান। শিশুটির নাম রাখা হয়েছে রকি আইরিশ মেয়ার্স।
বুধবার ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে এ খবর প্রকাশ করেন রিয়ানা। এর মাধ্যমে পরিবারে নতুন করে যুক্ত হলো ‘আর’ দিয়ে শুরু হওয়া তৃতীয় সন্তান। এর আগে তাদের বড় ছেলে রজা (৩) ও রিওট (২) রয়েছে।
রিয়ানা এ বছর মেট গালায় তার গর্ভাবস্থার কথা প্রকাশ্যে জানান। তখন থেকেই বিভিন্ন অনুষ্ঠানে রঙিন, দামি ও স্টাইলিশ পোশাকে হাজির হয়ে তিনি ফ্যাশনেবল প্রেগনেন্সির প্রতীক হয়ে ওঠেন।