পাঁচ বছর পর প্রেক্ষাগৃহে মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
পাঁচ বছর আগে নির্মাণ শেষ হলেও অবশেষে বড় পর্দায় আসলো মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। সিনেমাটিতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও নিশাত সালওয়া।
পরিচালক জানান, প্রযোজনা সংক্রান্ত কিছু জটিলতা এবং সঠিক সময়ের অপেক্ষার কারণে মুক্তি পেতে বিলম্ব হয়েছে। তিনি বলেন—
“প্রডিউসারের একটু ঝামেলা ছিল। পাশাপাশি আমরা ভালো সময়ের জন্য অপেক্ষা করছিলাম। ভালো সময়ের অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেল। ছবিটা প্রেমের গল্প, স্বপ্নভঙ্গের গল্প। রাজকন্যার স্বপ্ন আর বাস্তবতার জটিলতাকে তুলে আনা হয়েছে।”
ঢাকার আনন্দ, আজাদ, সৈনিক ক্লাব, বিজিবি অডিটরিয়ামসহ দেশজুড়ে মোট ২৮টি একক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।